ফুটাঙ্গা বাবানি সিসোকো প্রতারণার মাধ্যমে ২৪২ মিলিয়ন ডলার লুট করে নিয়েছিল যে ব্যক্তি
দুবাই ইসলামিক ব্যাংকের হেড অফিসের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন এক ব্যক্তি। গাড়ি কেনার জন্য লোন নিতে এসেছেন তিনি। ম্যানেজার লোন দিতে রাজি হলেন, কাগজপত্রও ঠিকঠাক। চলে যাবার সময় ম্যানেজারকে রাতের খাবার খাওয়ার জন্য দাওয়াতও দিয়ে বসলেন সেই ভদ্রলোক।
সেদিন রাতের ঘটনা। ফুটাঙ্গা বাবানি সিসোকো নামের সেই লোকের বাড়িতে হাজির হয়েছেন ব্যাংক ম্যানেজার মোহাম্মাদ আইয়ুব। খাওয়া শেষ করলেন, তারপর হালকা গল্পগুজব করতে করতেই সিসোকো দাবি করে বসলেন তার জাদু ক্ষমতা রয়েছে। এই ক্ষমতার সাহায্যে তিনি টাকার অঙ্ক মুহূর্তের মধ্যেই দ্বিগুণ করে ফেলতে পারেন। সিসোকো তার আমিরাতি বন্ধুকে আবারো বাসায় আসার আমন্ত্রণ জানালেন, এবং অবশ্যই নগদ টাকা সহ। বন্ধুর সামনেই তিনি তার কেরামতি দেখাবেন।
২০০২ থেক ২০১৪, এই ১২ বছর সিসোকো মালির পার্লামেন্টের সদস্য ছিল, যার ফলে তাকে কখনো বিচারের মুখোমুখি হতে হয়নি। আর শেষ ৬ বছর, এমপি না হওয়া সত্ত্বেও মালির সরকারই তাকে আড়াল করে রেখেছে, যেহেতু তাদের সাথে অন্য দেশের এরকম কোনো চুক্তি নেই।
কালো জাদুকর হিসেবে প্রতারণা করে ব্যাংক থেকে ২৪২ মিলিয়ন মার্কিন ডলার লুট করে নেওয়া এই ব্যক্তিকে একদিনের জন্যেও কোনো শাস্তিভোগ করতে হয়নি, আর এটাই ফুটাঙ্গা বাবানি সিসোকোর গল্প।