গুগল ডুপ্লেক্স কীভাবে কাজ করে?

akazad(49)
Published in
#life
Words
215
Reading
1 min
Listen
Play
8y

গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাহায্যে আপনি যদি বলেন, রাত ৮টায় অমুক রেস্টুরেন্টে আপনার জন্য ডিনার টেবিল রিজার্ভ করতে, তবে অ্যাসিস্ট্যান্ট সেই কাজটি দিতে দেবে ডুপ্লেক্সকে। ব্যস, আপনার কাজ এখানেই শেষ। ডুপ্লেক্স তার কাজ করতে থাকবে ব্যাকগ্রাউন্ডে। তবে যদি কাঙ্ক্ষিত সময়ে বুকিং না থাকে, তবে এর কাছাকাছি কোনো সময়ে বুক করে ফেলবে ডুপ্লেক্স। তার কাজ শেষে আপনার কাছে চলে আসবে নোটিফিকেশন।

গুগল এই জাদুর কাঠি তৈরি করতে ব্যবহার করেছে মেশিন লার্নিং, ডিপ নিউরাল নেটওয়ার্ক, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং অ্যাডভান্স টেক্সট টু স্পিচ। এছাড়াও জটিল সব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ব্যবহার করেছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক (আরএনএন)। এটি হলো আর্টিফিসিয়াল নিউরাল নেটওয়ার্কের একটি শ্রেণী। ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব ফ্রেমওয়ার্ক টেনসরফ্লো এক্সটেন্ডেড। আরএনএন ব্যবহার করে ডুপ্লেক্সকে অনেক ট্রেনিং দেয়া হয়েছে বাস্তব জীবনের মানুষের সাথে মানুষের ভয়েস কলের মাধ্যমে। বাস্তব জীবনে এসবের ব্যবহার অনেক জটিল এবং বিস্তর ধারণা পেতে থাকা চাই প্রোগ্রামিং এবং এআই সম্পর্কিত জ্ঞান।

কথা বলার সময় মানুষ সবথেকে জটিল বাক্য ব্যবহার করে। অনেক সময় পুরো বাক্যটাও শেষ করে না। কথার মধ্যে অনেক সময় ব্যবহার করে বিভিন্ন অভিব্যক্তি, কথার মাঝে কথা তৈরি করে জটিলতা। আমাদের মানুষের সাথে মানুষের কথোপকথনে তা সমস্যা তৈরি না করলেও এতদিন মেশিনের পক্ষে তা বুঝতে পারা ছিল বেশ কষ্টকর। তবে এসব সমস্যাকে ডুপ্লেক্স যেন বুড়ো আঙুল দেখিয়ে হয়ে উঠতে পেরেছে আরো বুদ্ধিমান।
তথ্যসূত্র : Google AI Blog, CNET, Tech Radar, The Verge, Tech Insider

গুগল ডুপ্লেক্স কীভাবে কাজ করে? | Ecency