সম্পর্ক
কাছের দূরের আপন পরের বন্ধু পেলাম কত রকমের। এই ছোট্ট জীবনে কত মানুষের সাথে সম্পর্ক তৈরী হয়েছে হিসেব করে বলা মুশকিল। সেই স্কুল জীবন থেকে কলেজ , ইউনিভার্সিটি , মসজিদ বা বাজারে রাস্তায় বা চায়ের দোকানে কাছের মানুষ বা দূরের মানুষ কত রোমকের মানুষের সাথে পরিচয় হয়েছে। তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরী হয়েছে। জীবনের সাথে সাথে যেন দিন দিন সম্পর্ক গুলো বাড়তে লাগলো। চিন্তা করতেই কেমন জানি লাগে। কিভাবে হলো , কত হলো ভাবতেই লাগে অনেক ভালো।
কিছু কিছু সম্পর্ক এমন হয়ে যাই যে , সে অনেক দূরের একজন মানুষ ছিল কিন্তু সে আজ আমার এতটা আপন যাকে ছাড়া কল্পনা করাটাও অনেক কষ্টকর। জীবনে চলার পথে কতনা মানুষের সাথে সম্পর্ক হয় কিন্তু বিধাতার নিয়মে অনেক সম্পর্ক সাথে সাথেই শেষ হয়ে যাই আবার কিছু সম্পর্ক আস্তে আস্তে ব্যবহার না হতে পেরে মরীচিকা ধরে নষ্ট হয়ে যাই। সম্পর্ক গুলো এমনি। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেই সম্পর্ক কে মূল্যায়ন করতে হবে। ও তার সঠিক ভাবে ব্যবহার করতে হবে। যে সকল সম্পর্ক গুলোকে আমরা মূল্যায়ন করেছি গুরুত্ব দিয়েছি সে সম্পর্ক গুলো এখনো আমাদের মাঝে অটুট রয়েছে।
সম্পর্ক অনেক ভাবে হয়ে থাকে। যেমন বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক। আত্মীয়স্বজন দেড় সাথে সম্পর্ক , পাড়াপ্রতিবেশীর সাথে সম্পর্ক , বন্ধুদের সাথে সম্পর্ক , আবার যে সম্পর্ক দুটি অপরিচিত মানুষকে এক করে দেয় সারাজীবনের জন্য সেটি হলো ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক। আমরা সবাই সব ধরণের সম্পর্কের সাথে পরিচিত। কিন্তু আমরা কয়টা সম্পর্কের মূল্য দিতে জানি। আমরা যখন যে সম্পর্কের পিছনে পড়ি সেই সম্পর্কেই মূল্যায়ন করতে থাকি। অন্য সম্পর্ক গুলো ভুলে যাই অথবা মূল্যায়ন করা হয় না। যার কারণে আস্তে আস্তে সম্পর্ক গুলো মরীচিকা পরে নষ্ট হতে থাকে।
স্কুল জীবনে অনেক বন্ধুদর সাথে সম্পর্ক হয়েছিল। কিন্তু সময়ের ব্যাবধানে হয়তো আজ তাদের দেখলে একজন একজনকে চিনতেও পারবেনা। অথচ জীবনে কয়েকটা বছর একসাথে পড়াশুনা করে কতনা ভালো খারাপ সময় একসাথে পার করেছি। কিন্তু সময় মানুষকে সম্পর্ক গুলোর মধ্যে দুরুত্ব তৈরী করে দিয়েছে। যে সম্পর্ক গুলো আর চাইলেও আবার আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব না।
আমি চাই সব সম্পর্ক বেঁচে থাকুক সারাজীবন মানুষের ভালোবাসা দিয়ে। সকল সম্পর্কই আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্পর্কগুলো যেন মরীচিকা ধরে নষ্ট হয়ে না যাই সে দিকে আমাদের সকলের গুরুত্ব দেয়া উচিত। আর অবশ্যই সকল সম্পর্কে মূল্যায়ন করা উঠিত। তাহলেই সম্পর্ক গুলো যুগ যুগ টিকে থাকবে মানুষের মাঝে।