চালাক দোকানদার ও বোকা বাচ্চা ছেলে।

Words
444
Reading
2 min
Listen
Play
6y

Hi friends, how are you all, I hope everyone is well.

indian-1283789_960_720.jpgimage source

চালাক দোকানদার ও বোকা বাচ্চা ছেলে।

একটি সেলুন দোকানে একটি লোক কাজ করতো , লোকটি নিজেকে অনেক চালাক মনে করতো , সে সবসময় আরেকজনকে বোকা বানিয়ে নিজেকে চালাক ভাবতো।

প্রতিদিন লোকটার দোকানে একটা বাচ্চা ছেলে আসতো, প্রতিদিনের মতো আজও ছেলেটি তার দোকানে আসে ,তখন লোকটির দোকানে একজন কাস্টমার ছিল , তাকে দোকানদারটি হাসতে হাসতে বলতে লাগলো জানেন এই ছেলেটি কতটা বোকা , প্রতিদিন ছেলেটা একই বোকামি করে যাচ্ছে , আপনি কি প্রমান দেখতে চান ? কাস্টমার বললো হা দেখান।

তখন দোকানদার তার ড্রয়ার থেকে ৫ টাকার একটা কয়েন ও ১ টাকার একটা কয়েন হাতে নিয়ে ৫ টাকার কয়েনটা মাটিতে পেলে দিলো ও ১ টাকার কয়েন হাতে নিয়ে বাচ্চা ছেলেটাকে ডাক দিলো ,ডাকদিয়ে ৫ টাকার কয়েনটা দেখিয়ে বললো , ঐযে মাটিতে পরে থাকা কয়েনটা নিবি নাকি হাতের কয়েনটা নিবি ? বাচ্চা ছেলেটা বললো আমি হাতের কয়েনটা নিবো।

কাস্টোমারটি তখন বাচ্চা ছেলেটির দিকে তাকিয়ে ছিল , দোকানদার আবারো বললো তুমি বুজে বলতেছো তো ? বাচ্চা ছেলেটি বললো হা আমি বুঝে বলতেছি , তখন দোকানদার জিজ্ঞাসা করলো কোনটা কত টাকার কয়েন বলতো ? বাচ্চা ছেলেটা উত্তর দিলো নিচে পরে থাকা কয়েনটা ৫ টাকার আর হাতের কয়েনটা ১ টাকার।

দোকানদার বাচ্চা ছেলেটিকে ১ টাকার কয়েনটি দিয়ে দিলো ও হাসতে লাগলো ,বাচ্চা ছেলেটি ১ টাকার কয়েন নিয়ে বের হয়ে গেলো , তখন লোকটি হাসতে হাসতে কাস্টমারকে বলতে লাগলো , দেখলেন ছেলেটা কতটা বোকা , ৫ টাকার কয়েন না নিয়ে ১ টাকার কোয়ান্টায় নিলো, প্রতিদিন ছেলেটি একই রকম বোকামি করছে।

কাস্টমার লোকটি কোন কিছু বুঝতে পারলোনা ও চুপ করে ছিল , লোকটি তার কাজ শেষ করে বাচ্চা ছেলেটিকে খুঁজতে লাগলো , একসময় ছেলেটিকে দেখতে পেলো , দেখলো ছেলেটি একটি ১ টাকা দামের আইসক্রিম খাচ্ছে।

বাচ্চা ছেলের কাছে গিয়ে লোকটি হাটু গেড়ে বসে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো ,তুমি তখন কেন ৫ টাকার কয়েনটা না নিয়ে ১ টাকার কয়েনটা নিলা ? বাচ্চা ছেলেটার তখন উত্তর দিলো , স্যার আমি যদি ওই ৫ টাকার কয়েনটা নিতাম তাহলে তখনই ওই দোকানদারের খেলা শেষ হয়ে যেত। আর আমি প্রতিদিন এক টাকাটাও পাবোনা ।

বাচ্চা ছেলেটি আরো বললো , এই খেলাটি আজ ২ মাস ধরে চলছে , ২ মাসে আমি ৬০ টাকা নিয়েছি , আমার আইসক্রিম খাওয়ার টাকাটা হয়ে যায় , আর যদি আমি ৫ টাকার কয়েনটা নিয়ে নেই তাহলে একেবারেই ৫ টাকা পাবো , পরে আর পাবনা।লোকটি ছেলেটির কথা শুনে অবাক দৃষ্টিতে বাচ্চা ছেলেটির দিকে তাকিয়ে রইলো , ও এটা বুজতে পারলো যে বাচ্চা ছেলেটি বোকা না , নিজেকে অতি চালাক মনে করা দোকানদারি বোকা।

আমরা এখান থেকে এটাই শিক্ষা নিতে পারি যে অতি চালকের গলায় দড়ি।

Thank you all for visiting my page and giving your nice support.
aislam@aislam

Check my others social sides profile-
Facebook - https://www.facebook.com/profile.php?id=100007607950342
Instagram- https://www.instagram.com/aminul6032/?hl=en

চালাক দোকানদার ও বোকা বাচ্চা ছেলে। | Ecency