"স্টকার"
আন্দ্রেই তারকাভস্কি(রাশিয়া)
আজকের লিখাটি লিখব আমার খুব পছন্দের একটি মুভি "স্টকার" কে নিয়ে। সিনেমার প্রথমে স্টকার তার পরিবারকে কিভাবে দুর্দশায় ফেলে আসে তা দেখতে পাই। তার একটি মেয়ে আছে যে বলতে গেলে পঙ্গু কারন তার সাথে ক্রাচ দেখা যায়। তার স্ত্রী তাকে বের হতে দিতে চায় না। তাদের আর্থিক অবস্থা খুবই করুন। স্ত্রী তাকে যে খুবই অপছন্দ করে। 'জোন' নামে একটি যায়গা আছে যেই যায়গায় এই সিনেমার প্রটাগনিস্ট স্টকার বিশ্বাস করে যে সেখানকার 'রুমে' কোন বিশেষ ইচ্ছে বিশ্বাস করে করলে সেই ইচ্ছে পূরণ হয়। সে আরও ২ জন (লেখক ও শিক্ষক) কে বিষয়টি সম্পর্কে বুঝায় এবং তাদেরকে সেখানে নিয়ে যায়। জায়গাটিতে যাওয়া অনেক দুর্লভ ব্যপার। কাউকে সেখানে যেতে দেয়া হয়না কোন এক অদ্ভুত কারনে। স্টকার, লেখক ও শিক্ষক নেক প্রতিকূলতার ভেতর দিয়ে যেয়ে অবশেষে 'জোন' নামক যায়গাটিতে পৌঁছায়। তারা ইচ্ছে পূরণ করার জন্য 'রুম' খুজে। 'রুমে' ঢোকার আগে লেখক তার ইচ্ছে প্রকাশ করে বলে— "আমি নোবেল পুরস্কার পেতে চাই"। সবাই যার যার ইচ্ছে নিয়ে রুম খুজতে থাকে। কিন্তু, রুমে ঢোকার আগেই তারা সন্দেহ করা শুরু করে রুমের ইচ্ছে পূরণ বা অলৌকিক ক্ষমতার সম্পর্কে। জোনে যখন তারা ঢোকে তখন একটি কুকুর তাদের কে পিছু নেয়। স্টকার তাদেরকে রুম সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে বলে। কিন্তু, তারা বিশ্বাস হারিয়ে ফেলে। তারা স্টকারের এই অলিক চিন্তা ভাবনার সাথে শেষ পর্যন্ত একমত হতে পারে না। তার সাথে দুর্ব্যবহার করে। শেষে হতাশ হয় স্টকার। সে এই আধুনিক বিশ্বাসহীনতার মানুষদের বিশ্বাস করাতে পারেনি যে— সেখানে স্পিরিচুয়াল একটা ক্ষমতা আছে কিন্তু তার উপর আগে বিশ্বাস আনতে হবে। সিনেমার শেষ অংশে তার স্ত্রীর রুপ সম্পুর্ন পরিবর্তন হতে দেখা যায়। সে স্বীকার করে যে সে যেনে শুনেই স্টকার কে বিয়ে করেছিল এবং তার উপর স্ত্রীর প্রবল বিশ্বাস। শেষ দৃশ্যে তার পঙ্গু মেয়েকে টেবিলের উপর রাখা বস্তুগুলোকে স্পর্শ ছাড়াই নারাতে দেখা যায়।
“কোন পাতাও পুড়ে যায়নি. ভেঙ্গে যায়নি একটাও ডাল,. আজকের দিন পরিষ্কার কাঁচের মতো. কিন্তু এও সম্পূর্ণ-রূপে নয়”
আসলে, সিনেমার মূল সোল বা বক্তব্য হচ্ছে বিশ্বাস স্থাপন। ঐ সময়ে রাশিয়াতে প্রচুর পরিমাণে নাস্তিকতা গ্রাস করেছিল। মানুষ যত আধুনিক হচ্ছে তত তারা যুক্তিনির্ভর হয়ে উঠছে। নাস্তিকতার সংখ্যা বেরেই যাচ্ছে। বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এই মহাবিশ্ব কোন অলৌকিক স্পর্শ ছাড়া কিভাবে সৃষ্টি হল সেটা মানুষকে তাড়িত করার উচিৎ। যুক্তি দিয়ে অনেক কিছুরই সমাধান করা যায়। কিন্তু, সব কিছুর সমাধান বা ব্যখা এখনও মানুষ যুক্তি দিয়ে করতে সক্ষম হয়নি। এই সিনেমাতে ওই কুকুরটিকে বার বার জোনে দেখানো হচ্ছিল। স্টকার কুকুরটিকে স্বপ্নে দেখল। আমরা জানি, কুকুর হচ্ছে বিশ্বস্ত বা বিশাসের প্রতিক। রুপক অর্থে কুকুরটিকে জোনের আশে পাশে দেখা যায় কারন— বিশ্বাস স্থাপনের চেস্টা যা পরিচালক তারকভস্কি স্টকারের চোখ দিয়ে দেখিয়েছেন।
"If you try to please audiences, uncritically accepting their tastes, it can only mean that you have no respect for them: that you simply want to collect their money."
-Andrei Tarkovsky