তিন-চারটা দেশলাই জ্বালিয়েও সিগারেটটা শেষ পর্যন্ত মুখে তুলতে পারল না আবির।
তার বাবা মারা গেছেন ছয় মাস আগে, বাবা মারা যাবার আগে প্রায়ই সবসময় বলতেন,
“বাপের পয়সায় ধোঁয়া ছাড়তে ভালোই লাগে, নিজে রোজগার করে নিজের পয়সায় ফুটানি মেরে নিজের শখ নেশার চাহিদা পূরণ করো।”
আজ দু’মাস হলো একটা হোটেলে কাজ করতে শুরু করেছে আবির। ঘর ভাড়া, মা বোনের ন্যূনতম চাহিদা পূরণ করতে গিয়ে ওই একটা সিগারেটের মূল্য বাড়তি খরচ মনে হয় আবিরের। ছয় মাস আগের খামখেয়ালি আবির যেন হঠাৎ অনেক বড়ো হয়ে যায়। আবিরের বাবার কথাগুলো তার মনে এখন বাণীর মত ভেসে ওঠে।
মানুষ বয়স বাড়লেই বড় হয় না, পরিস্থিতির চাপেই বড় হয়ে ওঠে।