জি এম কাদের করোনায় আক্রান্ত

nh8(28)
Published in
#prothomalo
Words
66
Reading
1 min
Listen
Play
6y

image.png

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ হন।

তাঁর গায়ে সামান্য জ্বর ও গলায় ব্যথা আছে। বর্তমানে উত্তরার বাসায় আইসোলেশনে থেকে তিনি চিকিৎ​সা নিচ্ছেন।

জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রথম আলোকে বলেন, দলের চেয়ারম্যান জি এম কাদেরের রোগমুক্তির জন্য আগামীকাল শুক্রবার আসরের নামাজের পর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল হবে।

জি এম কাদের করোনায় আক্রান্ত | Ecency