#ঐচোখেরমায়া_জালে
তোমার ওই চোখের ভাষার গভীর মায়াজালে
একশ একটা মনকে জব্দ করা
কঠিন কিছু নয়!
আর আমার তো কেবল একটাই মন!
তাই সেই মন, নীরিহ মন,
কবেই জব্দ হয়ে আটকে আছে !!
এতো গভীর হতে পারে কোন চোখের ভাষা
জানা ছিল নাতো আগে!
সেই গভীরতার অতল তলে যে
লুকিয়ে আছে অনেক কিছু,,,,,
লুকিয়ে আছে ভালোবাসা
যা দেখা যায় না, ছোঁয়াও যায় না,
শুধু ডুবে থাকা যায়!
আমি তো ডুবেছি, মরেছি!
আর মুগ্ধ হয়ে শুধু ভেবেছি!!
আমার আফসোস হয় শুধু এই ভেবে,
আরো আগে কেন ঐ অতল তলে ডুবিনি!
বা সেই ভাষা টুকু পড়িনি!
তাহলে শুধু আমি কেন?
আমার কবিতারাও খুব খুশি হতো মনে মনে!!
আচ্ছা, তোমার ঐ চোখের ভাষা বা গভীরতা
তুমি কোথা থেকে পেয়েছো?
কোন নদী বা সাগর থেকে বুঝি!
কতো উপমা, কতো অনুপ্রাস, কতো কল্পনা
ওখানে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে!
তার হিসেব আমি দিতে পারবো না
আমার যে সেই সাধ্যই নাই!!