অন্যদিকে, বিপিএলের গত আসরে খুলনা টাইটান্সের হয়ে ১২ ম্যাচ খেলে ২৩৭ রান করেছিলেন আরিফুল হক। ফিনিশার হিসাবে বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি। জাতীয় দলেও সেই বিবেচনায় তাকে দলে নেয়া হয়েছে।
আরিফুল হকের দলে খেলেছিলেন ২৪ বছর বয়সী পেসার আবু রাহি। ১২ ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছিলেন তিনি। আবু জায়েদ রাহি ছিলেন বিপিএলে গত আসরের দ্বিতীয় সেরা উইকেট শিকারি বোলার।
dhakanews24