Travel to the village agriculture land || Friday Travel ||

Words
184
Reading
1 min
Listen
Play
6y


হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো।আশা করি সবার দুর্দান্ত দিন কাটছে।

এবং শুরুতেই সকলকে শুভ শুক্রবার।আপনারা জানেন আজকে শুক্রবার আর শুক্রবার মানেই বিশেষ একটি দিন।কারণ শুক্রবার হচ্ছে সরকারি ছুটির একটি দিন।তাই আজকে আমি গ্রামের কৃষিজমির মাঝখানে বেড়াতে গিয়েছিলাম।কৃষিজমির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম।কারন গ্রামের কৃষিজমি এখন ফাঁকা, কিছুদিন আগে জমিতে ধান ছিল এখন আর নেই।জমিতে এখন নতুন ফসল রোপণ করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।কৃষিজমিতে গিয়ে দেখলাম মাটি হাল চাষ করে নতুন ফসল রোপণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।চারদিকে অবশ্য অনেক সুন্দর পরিবেশ ছিল, কৃষিজমির মাঝখানের ছোট রাস্তা দিয়ে আমি দীর্ঘ সময় হেঁটেছি।হাঁটার সময় একটি ভিডিও তৈরি করেছিলাম, ভিডিওতে আপনাদের কৃষিজমির চারপাশ দেখানোর চেষ্টা করেছি।রৌদ্রোজ্জ্বল এক শীতের বিকালে আমার সেখানে হাঁটতে ভালই লেগেছে।

আমি আজ বিকেলে কৃষিজমির মাঝখানে গিয়েছিলাম সেখানে আমার সুন্দর কিছু সময় কেটেছে।সেখানকার উর্বর মাটিগুলো সত্যিই সুন্দর দেখাচ্ছিল, যতদূর চোখ যায় শুধু উর্বর মাটি আর মাটি।আমি মাটিগুলো হাত দিয়ে ধরে দেখেছি এবং আপনাদের দেখিয়েছি।ভিডিওতে আপনারা কৃষিজমির সৌন্দর্য ও মাটিগুলো দেখতে পাবেন।আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভাল লাগবে, আপনারা সবাই উপভোগ করবেন।

Add My Facebook

Follow My Twitter

Subscribe My YouTube Channel

Thank you

mdaminulislam@mdaminulislam


▶️ 3Speak

Travel to the village agriculture land || Friday Travel || | Ecency