রিলেশনশীপ

Words
363
Reading
2 min
Listen
Play
8y

20180904_155408.jpg

সত্যিকার ভালবাসা জীবনের অনেক বড় কিছু,যা সবাই উপলব্দি করতে পারে না।

আমরা যখন কাউকে সত্যি ভেতর থেকে ভালবাসি।সব কিছু উজাড় করে দিয়েও তার কাছ থেকে অবহেলা পেয়ে যাই। নিজেকে আমরা হারাতে শুরু করি। কারণ ,আপনি তাকে হয়তো আপনার চেয়েও পাগলের মত ভালবেসে গিয়েছেন। সেই মানুষটি আপনাকে অবহেলা করে আপনাকে সবসময় কষ্ট দিয়ে গিয়েছে।

মাঝে মাঝে আপনার হয়তো মনে হয়
কেন করে এরকম অবহেলা মানুষটি,কি দোষ আপনার একটু কি মায়া হয় না? কারন তারা সত্তিকার ভালবাসাটি ফিল করতে পারেনা। আপনার অনেক কেয়ার আপনার অনেক আন্তরিকতা পেয়ে তারা ভাবে এগুলো সস্তা, এগুলো স্পেশাল কিছু না। আপনি তো মন থেকে তাকে সব শুভকামনা দিয়ে এসেছেন।নিজের জন্য কি করেছেন?কিছু না। নিজেকে সেই ভালবাসাটি দিয়েছেন, সেই প্রায়রিটি দিয়েছেন? প্রশ্ন করুন।

খুব ভালবাসা থেকে চোখে কারো জন্য পানি চলে আসলে সেখান থেকে মনের কষ্টের একটি অভিশাপ থাকে।

ভালোবাসাতো ফিল করা যায়, যে মানুষটি আপনার ভালবাসাকে বুঝার ক্ষমতা রাখেনা তার জন্য কাঁদছেন? তার জন্য নিজেকে শেষ করছেন? নিজের চোখের পানির মূল্য দিন। আপনার ভালবাসার অনেক অনেক মূল্য।

আপনি কাউকে মন খুলে ভালবাসতে পারেন এটি তো আপনার সবচেয়ে বড় মন মানসিকতারই দৃষ্টান্ত। আপনার ভালবাসা গুলো কেন নষ্ট করে দিবেন কোন অকৃতজ্ঞ মানুষটির জন্য, যে এই আশিরবাদ ধরে রাখার যোগ্যই না।

আপনার ভুল কোথায়? নিজেকে অসম্পূর্ণ রেখে আপনার নিজের চেয়েও অন্যকে ভালবাসতে যাওয়া।

ভালবাসার রুলস ঃ নিজেকে আগে সম্পূর্ণ করুন, নিজেকে সবার আগে ভালবাসুন, কারন আপনি নিজের সব কিছু অন্নকে উজাড় করে তার কাছ থেকে চেয়ে চেয়ে ডিপ্যানড হয়ে আপনার মাঝে ভালবাসার অভাব মেটাতে পারবেন না। আপনার সবকিছুর রেস্পন্সিবল আপনি নিজেই।

কেউ যদি আপনার পবিত্র ভালবাসা উপ্লব্দি না করতে পারে তবে তার জন্য নিজের মূল্যবান ভালবাসা, নিজের সময়, এনার্জি নষ্ট করবেন না। নিজেকে তুলে ধরুন, আপনার ভালবাসা তাকে দিন যে আপনার আপন মানুষ । বঞ্চিত মানুষদের ভাল্বাসা ছড়িয়ে দিন যারা এতিম, যাদের ভালবাসার কেউ নেই।

আপনার বাবা মা কে ভালবাসুন, যে আপনার হাত ছেড়ে কখনও যাবেনা
আপনার সন্তানকে বুকে আঁকড়েধরুন বুকে যে শিশুটির একমাত্র ভরসা আপনি।

যখন মনে আসবে সেই ভালবাসার মানুষটিকে যাকে প্রাণপণে ভালবেসেছেন, ততবার আপনার জীবনের মিশনকে সামনে আনুন। মনে রাখুন, যে আপনার ভিতরের ভালবাসাকে বুঝেনি কখনো সে তো কখনো আপ্নাকেই ভালবাসেনি। যেটা আমাদের ছিলইনা কখনও আমরা কেন তা জোর করে নিজের করতে যাবো।

ভালবাসুন মুক্তমনে, ভালবাসাই ফিরে আসবে আপনার জীবনে।

সবশেষে এ কথায় বলবো আমি পেয়েছি সত্যিকার ভালোবাসা আলহামদুলিল্লাহ।

রিলেশনশীপ | Ecency