আসলামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে একটা সুস্বাদু খাবার নিয়ে আলোচনা করবো। আলুর সাথে টাকি মাছের ঝোল।
যদিও টাকি মাছ বাজারে খুব বেশি পাওয়া যায়না।
প্রয়োজনীয় উপকরনঃ
১. টাকি মাছ ২৫০ গ্রাম
২.আলু ২৫০ গ্রাম
৩.পেঁয়াজ ৩-৪টা
৪. বাটা মরিচ ৭-৮টা
৫.এক চামচ আদা বাটা
৬. রসুন বাটা
৭. তেল পরিমান মতো
৮.হালকা জিরা গুড়া
৯.হলুদ পরিমানমতো
১০.লবন স্বাদ মতো
১১.কিছু পরিমান মসলা
কার্যপ্রনালীঃ
প্রথমে আলুগুলো আপনার পছন্দমতো সাইজে কেটে নিতে হবে।
পরে মাছগুলো কেটে ভিতর থেকে অপ্রয়োজনীয় ময়লা গুলো বের করে ফেল দিয়ে তা ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
তারপর প্যানে তেল দিতে হবে।
পরে মরিচ বাটা,আদা বাটা,রসুন বাটা, মসলা,পেয়াজ সবগুলো প্যানে দিতে হবে।
তারপর সেগুলোকে হালকা কসাই নিতে হবে।
এবার মাছ হালকা ভেজে তুলে নিতে হবে।
এবার আলুগুলো প্যানে দিয়ে তার মধ্যে পানি দিয়ে তা সিদ্ধ করে নিতে হবে।
সিদ্ধ করার শেষ হলে আলুগুলোকে প্রয়োজনীয় উপকরন দিয়ে ভেজে নিতে হবে।
আলু ভাজা শেষ হলে আলুগুলোর সাথে তুলে রাখা মাছগুলো ঢেলে দিতে হবে।এবার কিছু পানি দিয়ে তা ঢেকে রেখে ২০-২৫ মিনিট চুলায় জ্বাল দিতে হবে।
কিছুক্ষন পর তৈরি হয়ে যাবে আলুর সাথে সুস্বাদু টাকি মাছের সাথে ঝোল।