দুপুরের খাবারে ঢেঁড়স ভাজি ও ডিমের ঝোলের তরকারি

Words
366
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210524_152044007.PORTRAIT.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি দুপুরের খাবারে আলু দিয়ে ঢেঁড়স ভাজি ও ডিমের সাথে ধুন্দল ও আলু দিয়ে ঝোলের তরকারি রান্না করেছিলাম। কয়েকদিন থেকে খালা অসুস্থ থাকায় দিনে রান্না করতে আসতেছে না। তাই দুপুরের রান্না আমাকেই করতে হচ্ছে। এখানে আমি একার জন্য রান্না করেছি। চলুন দেখে নেই কিভাবে সব রান্না সম্পন্ন করলাম।

প্রয়োজনীয় উপকরনঃ
ঢেঁড়স ভাজির জন্য-

ঢেঁড়স ৪-৫ টি

মাঝারি সাইজের আলু ১ টি

পিয়াজ ১ টি

কাঁচা মরিচ ৪-৫ টি

হলুদ গুড়া ১/৪ চামচ

লবণ স্বাদমত

ডিমের তরকারির জন্য-

ডিম ১ টি

মাঝারি সাইজের আলু ১ টি

ধুন্দল

পিয়াজ কুঁচি ১/২ কাপ

কাঁচামরিচ ৪-৫ টি

হলুদ গুড়া ১/২ চামচ

লবণ স্বাদমত

কার্যপ্রণালীঃ
ঢেঁড়স ভাজির জন্য-

IMG_20210524_143541936.jpg

ঢেঁড়স, আলু , ও পিয়াজ কুঁচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ মধ্যে দিয়ে কেটে নিয়ে নিয়েছি।

IMG_20210524_143848144.jpg

IMG_20210524_144008282.jpg

একটি কড়াইতে ২ চামচ পরিমাণ তেল দিয়ে পিয়াজ কুঁচি, ঢেঁড়স, আলু কুঁচি, কাঁচামরিচ, হলুদ গুড়া ও লবণ একসাথে দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব কিছু নেড়ে মাঝারি আঁচে রান্না করবো। ১০-১২ মিনিট সময় লাগবে ভাজি রান্না হতে।

IMG_20210524_151851380.PORTRAIT.jpg

ভাজি রান্না হয়ে গেলে একটি বাটিতে তুলে নিয়েছি।

ডিমের তরকারির জন্য-

IMG_20210524_143553893.jpg

প্রথমে আলু, ধুন্দল, পিয়াজ কুঁচি করে নিয়েছি এবং কাঁচামরিচ মধ্যে দিয়ে কেটে নিয়েছি।

IMG_20210524_143604364.jpg

IMG_20210524_144154139.jpg

এবার বাটিতে একটি ডিম নিয়ে তার মধ্যে পিয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি ও লবণ দিয়ে ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি।

IMG_20210524_144423997.jpg

IMG_20210524_144625353.jpg

প্যানে ১ চামচ পরিমাণ তেল দিয়ে ডিম ছেঁড়ে দিয়েছি। এবার ভাজ করে ভেঁজে মধ্যে দিয়ে কেটে নিয়েছি।

IMG_20210524_144855137.jpg

IMG_20210524_145017787.jpg

ডিম ভাঁজা হয়ে গেলে আবার প্যানে ২ চামচ পরিমাণ তেল দিয়ে পিয়াজ কুঁচি ছেঁড়ে দিয়েছি। সামান্য লাল হয়ে আসলে আলু ও ধুন্দল দিয়ে ২-৩ মিনিট ভেঁজে নিয়েছি।

IMG_20210524_145224435.jpg

IMG_20210524_145435437.jpg

আলু ও ধুন্দল ভাঁজা হয়ে আসলে এবার কাঁচা মরিচ, হলুদ গুড়া ও লবণ দিয়ে দিয়েছি। এবার ১-২ মিনিট নেড়ে ১ কাপ পরিমাণ পানি দিয়ে জ্বাল বাড়িয়ে দিয়ে ৩-৪ মিনিট রান্না করে নিয়েছি।

IMG_20210524_150005190.jpg

IMG_20210524_150026293.jpg

IMG_20210524_151133986.jpg

পানি ফুটে আসলে ভেঁজে রাখা ডিম দিয়ে দিয়েছি। এবার জ্বাল মাঝারি আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০-১২ মিনিট রান্না করে নিয়েছি। ঝোল মোটামুটি গায়ে লেগে আসলে নামিয়ে ফেলেছি।

IMG_20210524_151839458.PORTRAIT.jpg

রান্না হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিয়েছি।

খুব অল্প সময়ের মধ্যে ২ টি রেসিপি রান্না করতে ফেললাম। আমাদের ব্যাচেলরদের জন্য রান্না অনেক ঝামেলার একটি কাজ। এরকম কম সময়ে আরও রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্ট জানান। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।

দুপুরের খাবারে ঢেঁড়স ভাজি ও ডিমের ঝোলের তরকারি | Ecency